Purchase, Refund, Warranty & Exchange Policy

যেহেতু আমাদের প্রোডাক্টগুলো ডিজিটাল এবং আমরা অধিকাংশ ক্ষেত্রে অফিসিয়াল/অথরাইজড সেলার নই, তাই যেকোনো সমস্যার ক্ষেত্রে কী প্রযোজ্য হবে তা আগে থেকেই পরিষ্কারভাবে জেনে নেওয়া জরুরি। অর্ডার করার আগে অনুগ্রহ করে নিচের নীতিমালা ভালোভাবে পড়ে নিন।

Purchase Policy:

যেহেতু এটি একটি ডিজিটাল প্রোডাক্ট, তাই প্রোডাক্ট পাওয়ার জন্য আগে পেমেন্ট সম্পন্ন করতে হবে। যদি ট্রাস্ট ইস্যু থাকে, তাহলে অর্ডার করার আগে আমাদের কমিউনিটি, ওয়েবসাইট এবং পেইজ ভালোভাবে যাচাই করে তারপর সিদ্ধান্ত নিন।

সাধারণত পেমেন্ট সম্পন্ন হওয়ার পর আমরা ইনস্ট্যান্ট ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তবে কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ডেলিভারির জন্য ন্যূনতম ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে।

Refund Policy:

যেকোনো প্রোডাক্ট ডেলিভারির পর রিফান্ড প্রযোজ্য নয়। আবারও স্পষ্ট করে বলা হচ্ছে: অর্ডার কনফার্ম হওয়ার পর অথবা ডেলিভারি কনফার্ম হওয়ার পর কোনো ধরনের রিফান্ড প্রযোজ্য হবে না।

শুধুমাত্র আমরা যদি প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হই, তাহলেই রিফান্ড প্রযোজ্য হবে।

কোনো রিফান্ড অনুমোদিত হলেও, সেটি সিস্টেমে প্রসেস হতে ন্যূনতম ২৪ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

Warranty Policy:

পারচেজের পর ভবিষ্যতে কোনো প্রোডাক্টে সমস্যা হলে, আমরা ইনশাআল্লাহ ওয়ারেন্টি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। তবে কিছু প্রোডাক্টের ক্ষেত্রে ওয়ারেন্টির নির্দিষ্ট সময়সীমা থাকে। সেই সময়সীমা অতিক্রম হয়ে গেলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

এছাড়াও, নির্ধারিত সময়ের মধ্যে থাকলেও যদি আমাদের দেওয়া রুলস ভঙ্গ করা হয়, যেমন পলিসি ভায়োলেশন, অননুমোদিত ব্যবহার, অতিরিক্ত লগইন, ডিভাইস লিমিট অমান্য করা বা অন্য কোনো শর্ত ভঙ্গ করা হয়, তাহলে ওয়ারেন্টি প্রযোজ্য হবে না।

ওয়ারেন্টির ক্ষেত্রে যদি একই ধরনের নতুন প্রোডাক্ট বা অ্যাকাউন্ট দেওয়া সম্ভব না হয়, তাহলে কাস্টমার আমাদের ওয়েবসাইট থেকে সমমানের অন্য একটি প্রোডাক্ট নেওয়ার সুযোগ পাবেন। এক্ষেত্রে শুধুমাত্র একটি প্রোডাক্ট একবারের জন্য রিপ্লেসমেন্ট/অল্টারনেটিভ হিসেবে প্রদান করা হবে।

তবে স্পষ্টভাবে জানিয়ে রাখা হচ্ছে, আমাদের কোনো প্রোডাক্টেই মানি-ব্যাক গ্যারান্টি নেই।

Exchange Policy:

শুধুমাত্র আমরা যদি কোনো প্রোডাক্ট ডেলিভারি দিতে ব্যর্থ হই, সেক্ষেত্রে আমরা সমপরিমাণ মূল্যের অন্য প্রোডাক্ট অথবা সমপরিমাণ ভ্যালুর বিকল্প প্রদান করতে বাধ্য থাকবো।

একটি প্রোডাক্ট কিছুদিন ব্যবহার করার পর সেটি অন্য প্রোডাক্টের সাথে এক্সচেঞ্জ করা যাবে না।

তবে কেউ যদি পারচেজের ১২ ঘণ্টার মধ্যে জানায় যে ভুলবশত অন্য প্রোডাক্ট নিয়ে ফেলেছে এবং সেটি পরিবর্তন করে অন্য প্রোডাক্ট নিতে চায়, তাহলে আমরা বিষয়টি বিবেচনা করে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।

আমাদের অধিকাংশ প্রোডাক্টে সাধারণত খুব কম সমস্যা দেখা যায়, আর সমস্যা দেখা দিলেও আমরা সাধারণত ওয়ারেন্টির মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করি।